1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রাতের আঁধারে জ্বালানি তেল মজুদের চেষ্টা আলমডাঙ্গায় লরি জব্দ, আটক ৪ জন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা-য় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে একটি তেলবাহী লরি জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে আলমডাঙ্গা থানার অধীন বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের উদ্যোগে নিয়মিত টহলের অংশ হিসেবে কয়রাডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই পবিত্র মন্ডল ও এএসআই মোঃ ইব্রাহীম হোসেন।
অভিযান চলাকালে ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের পাশে একটি দোকানে সন্দেহজনক কার্যক্রম দেখতে পায় পুলিশ। পরে দেখা যায়, একটি তেলবাহী লরি (রেজি: ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) থেকে ব্যারেলে করে জ্বালানি তেল নামানো হচ্ছে। দোকানটি স্থানীয় ব্যক্তি মোঃ টিটন আলীর বলে জানা যায়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে লরিতে থাকা তেলের বিষয়ে তথ্য জানতে চাইলে তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে লরি ও ব্যারেল মিলিয়ে প্রায় ৮ হাজার ৭০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
এ সময় তেল মজুদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় পুলিশ লরি ট্রাকসহ বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে এবং সংশ্লিষ্ট চারজনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তারা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে এই জ্বালানি তেল মজুদ করছিলেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনাটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জব্দকৃত তেলের উৎস ও সরবরাহ চক্র নিয়েও তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট