
দেবের আদেশ চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা রিংভং রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মাহবুবুল আলম সিদ্দিকীকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৩০ মার্চ ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দ্বায়িত্বে) ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রুপায়ন দেব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত দায়িত্ব বণ্টন করা হয়েছে।
অফিস আদেশে অফিস পরিচালনা, রেজিস্টার, নথিপত্র, পরীক্ষাসংক্রান্ত কাগজপত্র, ব্যাংক হিসাব ও অন্যান্য প্রশাসনিক দায়িত্ব সংশ্লিষ্টদের মধ্যে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে প্রশাসনিক বিশৃঙ্খলা, অনিয়ম ও দায়িত্বের অপব্যবহার নিয়ে নানা অভিযোগ ছিল। সর্বশেষ এসব অভিযোগের আলোকে প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।