1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চুয়াডাঙ্গার ৩০তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মিজ লুৎফুন নাহার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :


চুয়াডাঙ্গা জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ লুৎফুন নাহার। বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে জেলার ৩০তম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৭তম ব্যাচের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। প্রশাসনিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে তিনি ইতোমধ্যেই নিজেকে একজন যোগ্য প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
চুয়াডাঙ্গায় যোগদানের আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক দক্ষতা, নীতিনিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য প্রশংসিত হন।
নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন জেলা প্রশাসকের আগমনকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, তার নেতৃত্বে চুয়াডাঙ্গার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সহজতর হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে মিজ লুৎফুন নাহার চুয়াডাঙ্গা জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবেন এবং জনমুখী প্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট