1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলা: স্বামী-স্ত্রী গুরুতর আহত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি :


এস ডব্লিউ সাগর তালুকদার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবারের ওপর সংগঠিত অতর্কিত হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শামসুন্নাহার বেগম (৫০)-এর গৃহপালিত হাঁস প্রতিবেশী আব্দুল বারেকের ধানক্ষেতে ঢুকে যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী নুরজাহান বেগমের ডাকে তার আত্মীয় গিয়াস উদ্দিন, মোহিবুর রহমানসহ কয়েকজন ব্যক্তি শামসুন্নাহার বেগমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
এসময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা শামসুন্নাহারের স্বামী ইসহাক আলী (৬০)-এর ওপরও হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে তিনিও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দু’জনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
ঘটনায় জড়িতরা ভুক্তভোগী পরিবারের আত্মীয় হওয়ায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, পারিবারিক সম্পর্ক থাকা সত্ত্বেও এমন নির্মম হামলা অত্যন্ত উদ্বেগজনক।
এ বিষয়ে শামসুন্নাহারের ছেলে আরমিছ আলী গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, “আমার বাবা-মাকে যেভাবে মারধর করা হয়েছে, তা কখনোই মানবিকতার উদাহরণ হতে পারে না। আমরা ন্যায়বিচার চাই।”
ঘটনাস্থলে উত্তেজনা প্রশমনে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট