1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁয় লাইভে জীবন বাঁচানোর আকুতি করার পর খুন হওয়া সুমনের খুনিকে গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম ছাত্র-জনতার

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর পত্নীতলায় ফেসবুক লাইভে হত্যার আশঙ্কা প্রকাশের কিছুক্ষণ পর সুমন হোসেন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। টানা দেড় ঘণ্টা বিক্ষোভের পর ইউএনও এবং ওসির উপস্থিতিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যায় তারা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা মারুফ মোস্তফা, উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি আকতার ফারুক ও নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, ‘রোববার রাতে সুমনকে ধাওয়া করে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে বিষয়ে মারা যাবার আগে সুমন একটি ফেসবুক লাইভে স্পষ্টভাবে বলে গেছে। এরপরও সুমনের পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ তাদের হয়রানি করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা বুলবুলসহ জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট