1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

এস.এম. ইয়াছিন শামীম (জেলা প্রতিনিধি, পটুয়াখালী)


পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন, মো.নুরুল ইসলাম মৃধা (২৬) ও মো. রাজিব হাওলাদার (২৩)। গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই তাওহীদের নেতৃত্বে পুলিশের একটি টিম মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজারের পশ্চিম পাশে ত্রিমুখী পাকা সড়কে অভিযান চালায় দুমকি থানা পুলিশের একটি দল।

​অভিযানকালে নুরুল ইসলাম মৃধার কাছ থেকে ৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। একই সময় অন্য এক অভিযানে রাজিব হাওলাদারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬৩০ টাকা জব্দ করে পুলিশ।

​দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

​তিনি আরও বলেন, “এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধীদের দমনে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট