1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বরগুনায় রিয়াজুল ইসলামের ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্যে রহস্য ঘনীভূত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সাব্বির শেখ,বরগুনা প্রতিনিধি:


বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার স্থানীয় যুবক রিয়াজুল ইসলাম অভিযোগ করেছেন, তিনিই সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন এবং তাকে জড়িয়ে যে অভিযোগ ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ ২০২৬ তারিখে রাত আনুমানিক ৯টার দিকে ফুলঝুরি বাজার এলাকায় রিয়াজুল ইসলামকে ডেকে নিয়ে যায় একটি চক্র। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করে আহত করা হয় এবং তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যক্তিগত মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
রিয়াজুল ইসলাম জানান, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত আমি নিজেই হামলার শিকার। একটি পক্ষ আমাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
তিনি আরও দাবি করেন, ঘটনার পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং প্রকৃত ঘটনা আড়াল করতে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি পূর্ব বিরোধের জেরে সংঘটিত ঘটনা, আবার কেউ এটিকে পরিকল্পিতভাবে দোষ চাপানোর চেষ্টা বলে মনে করছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। উভয় পক্ষের বক্তব্য যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।”
বর্তমানে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট