1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মোঃ সৌরভ হোসেন, (বরিশাল জেলা প্রতিনিধি)


বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা লতা ইউনিয়নের আসলী সন্তোষপুর গ্রামের কাজিরহাট বাজারে শনিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে নিউ মডেল টেইলার্স, মা-বাবার দোয়া সু হাউজ (জুতার দোকান) এবং একটি ফার্মেসির মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা ধরে ধরা হচ্ছে।
কাজিরহাট থানা প্রশাসনিক কর্মকর্তা ডিএসবি মোঃ মিজানুর রহমান জানান, তিনি সেহরি খেতে উঠে পাশের তৃতীয় তলার বিল্ডিং থেকে নিচে নিউ মডেল টেইলার্সের ভিতর ধোঁয়া ও আগুনের লেলিহান দেখতে পান। তিনি দ্রুত মোবাইল ফোনে খবর দেন এবং বাজারের পাহারাদারকে অবগত করেন। নিজের রুম থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
স্থানীয় ব্যবসায়ীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নিউ মডেল টেইলার্সের সকল মালামাল পুড়ে যায়, মা-বাবার দোয়া সু হাউজের প্রায় তিন-চতুর্থাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ফার্মেসির ওষুধসহ মালামাল নষ্ট হয়।
পরে ভোর রাতে হিজলা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভাতে সহায়তা করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউ মডেল টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘর মালিক মোঃ নাজমুল হক তিনু জানান, তিনি ঢাকায় অবস্থান করলেও মোবাইল ফোনে খবর পেয়ে দ্রুত আসছেন এবং ঘটনাস্থলে গিয়ে প্রকৃত কারণ জানার চেষ্টা করবেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ধার-দেনা ও ঋণ নিয়ে ব্যবসা করতেন। আগুনে সব পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব। তারা সরকারের কাছে ক্ষতিপূরণ ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট