1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দিনব্যাপী হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয় ঘোড়াঘাটে।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মোঃ কায়সার হাবীব পাপ্পু ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ


দিনাজপুরের ঘোড়াঘাটে হজ্জ পালন সংক্রান্ত নিয়ম-কানুন ও প্রস্তুতির ওপর এক প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের ময়ূরবাগ গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস. এস. হজ্জ কাফেলা গ্রুপের ব্যবস্থাপনায় স্থানীয় আলহাজ্ব হাফেজ মোঃ হারুনুর রশিদ (মোয়াল্লেম)-এর বাসভবনে এই সেমিনার সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ মোঃ হারুনুর রশিদ নিজেই।
সেমিনারে চলতি বছরে হজ্জ গমনে ইচ্ছুক ২৯ জন যাত্রীকে হজ্জের বিভিন্ন আরকান-আহকাম ও নিয়ম-কানুন হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে হজ্জ পালনের সঠিক দিক-নির্দেশনা সম্বলিত একটি করে নির্দেশিকা বই প্রত্যেক হজ্জ যাত্রীর হাতে তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে হাফেজ মোঃ হারুনুর রশিদ বলেন, “হজ্জ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। হজ্জের প্রতিটি কাজ নিখুঁতভাবে পালন করতে হলে সঠিক জ্ঞান থাকা অপরিহার্য। হজ্জ যাত্রীরা যেন সৌদি আরবে গিয়ে কোনো বিড়ম্বনায় না পড়েন, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।”
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাবেক হাজীগণ উপস্থিত ছিলেন। তাঁরা হজ্জ যাত্রীদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন এবং সফরের প্রয়োজনীয় সতর্কতা নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ শেষে হজ্জ যাত্রীদের সফরের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট