1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আধুনিক খামার ব্যবস্থাপনায় চিৎলায় প্রশিক্ষণ কর্মসূচি এগ্রোভেট উদ্যোগে প্রাণিসম্পদ উন্নয়নে কৃষকদের অংশগ্রহণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা-র চিৎলা এলাকায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষক ও খামারিদের দক্ষতা বাড়ানো এবং গবাদিপশু পালনে আধুনিক পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে এই আয়োজন করা হয়। মেসার্স আর আর এন্টারপ্রাইজের প্রোপাইটর মোহাম্মদ শোয়েব আক্তার বর্ণব এবং হাজী মোহাম্মদ লিহাজ উদ্দিন স্মৃতি বাণিজ্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মসূচিটি এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুস সালাম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইউনুস মাস্টার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চিৎলা বাজারের ইমাম মুক্তি শফিউল বাশার।
প্রশিক্ষণ কর্মসূচিতে এসিআই কোম্পানির জোনাল ম্যানেজার বিশ্বজিৎ পাল এবং টেরিটরি ম্যানেজার মোঃ সজিব আহমেদ গবাদিপশু পালন ও খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা আধুনিক পদ্ধতিতে প্রাণিসম্পদ লালন-পালন, পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন। বিশেষ করে গবাদিপশুর জন্য বাইপ্রো ক্যাটল ফিড ও মিটমোর ক্যাটল ফিডসহ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হবে, সে বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী খামারিরা বাস্তবমুখী জ্ঞান অর্জন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল ওয়েদ, মোহাম্মদ মিলন হোসেন, মোহাম্মদ দিপু মিয়া, মোঃ হাসিবুল ইসলাম, মোঃ জয়নাল মালিতা, সজিব, শাহিন, হাসেম, সাইফুল, নাজমুল, ফয়জুলসহ স্থানীয় অনেক খামারি ও আগ্রহী ব্যক্তি।
এ সময় গবাদিপশু পালনে বিশেষ অবদানের জন্য চিৎলা গ্রামের জে আর ড্রি এগ্রো ফার্মের জুরাইল ও রকিবুলকে পুরস্কৃত করা হয়, যা উপস্থিতদের মাঝে উৎসাহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং খামারিদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ খামারিদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট