1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:


 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছিল। তবে সম্প্রতি প্রশাসনের কঠোর অবস্থানে দৃশ্যমান পরিবর্তন আসতে শুরু করেছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে টানা অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সুজালপুর, পলাশবাড়ী ও শতগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী
অভিযানে মাদক সেবনের দায়ে ৬ জনকে আটক করে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে দীপংকর বর্মন ঘটনাস্থলেই আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

দন্ডিতদের মধ্যে উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে
রাজু ইসলাম (২৫)কে বিনাশ্রম ১ বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আল আমিন (৩৭),
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ধনু চেংটি গ্রামের আজাহার আলীর ছেলে মো: জাহাঙ্গীর আলম(৩৫), একই উপজেলার দন্ডপাল গ্রামের জাইনুর এর ছেলে
মাতুল শানু (৩০), বীরগঞ্জ উপজেলা সুজালপুর ইউনিয়নের জগদল ডাঙ্গাপাড়া এলাকার আ : সাত্তারের ছেলে মো: সাদ্দাম (৩০), ও উত্তর সুজালপুর ঈদগাঁ পাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে মো: জাবেদ আলী (২৪) সহ ৫ জনকে ছয় মাস করে বিনাশ্রমে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে জিরো টলারেন্স নীতিতে বাস্তবায়ন করছে বীরগঞ্জ থানা পুলিশ। মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করছে, তাই আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে ৬ জনকে সাজা দেওয়া হয়েছে, এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট