1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সংস্কারের নামে দুই বছর ধরে খোঁড়া পড়ে আছে সড়ক, দুর্ভোগে সরোজগঞ্জ-খাসকররা এলাকার মানুষ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:


চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ থেকে খাসকররা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। প্রায় দুই বছর আগে সংস্কার কাজ শুরু হলেও মাঝপথে থেমে যাওয়ায় এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটি খুঁড়ে ফেলার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। ফলে পুরো রাস্তা এখন বড় বড় গর্ত, কাদা ও পানিতে ভরা। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, তখন রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের অনেক অংশে পানি জমে ছোট ছোট পুকুরের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও এমন কাদা তৈরি হয়েছে যে পায়ে হেঁটে চলাও কষ্টকর। এতে করে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়ছে।
কৃষকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। তারা মাঠ থেকে উৎপাদিত ধান, ভুট্টা ও অন্যান্য ফসল বাজারে নিতে পারছেন না। বাধ্য হয়ে অনেকেই বিকল্প রাস্তা ব্যবহার করছেন, যা প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেশি পথ ঘুরে যেতে হয়। এতে সময়ের পাশাপাশি পরিবহন খরচও বেড়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এই বেহাল অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা।
খাসকররা ও আশপাশের গ্রামের বাসিন্দারা জানান, বর্তমানে ভ্যান, আলমসাধু কিংবা মোটরসাইকেল নিয়েও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। জরুরি মুহূর্তে রোগী পরিবহন করতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে।
এ অবস্থায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা দ্রুত সড়ক সংস্কারের কাজ শেষ করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাদের মতে, জনগণের চলাচলের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন এভাবে অবহেলায় পড়ে থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন সবার দৃষ্টি প্রশাসনের দিকে—কবে নাগাদ এই ভোগান্তির অবসান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট