1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বীরগঞ্জে ৩টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৩টি গুরুত্বপূর্ণ সড়কের পাকাকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত ১৩ এপ্রিল দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব সড়কের মোট ১৩ হাজার ১১৫ মিটার নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনকৃত সড়কগুলো হলো—
সাতোর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক এনএইচডব্লিউ থেকে শিবরামপুর ইউনিয়ন পরিষদ অফিস ভায়া ডাবরা জিনেশ্বরী সড়ক (চেইনেজ ৩৫০০-৫৫০০ মিটার), ভবানীডাঙ্গা হাট থেকে শিবরামপুর ইউনিয়ন পরিষদ অফিস সড়ক (চেইনেজ ৫০০০-৬৫১৫ মিটার) এবং শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক (চেইনেজ ০-১০০০ মিটার)।
পৃথক পৃথক ভেন্যুতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান সত্যজিত রায় কার্তিক, মতিয়ার রহমান, প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ঠিকাদাররা। এছাড়াও উপস্থিত ছিলেন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান।
উদ্বোধনী বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, “এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এসব রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও জানান, পর্যায়ক্রমে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার প্রতিটি ইউনিয়নে রাস্তা পাকাকরণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট