1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মহিবুল্লাহ মহিব জেলা প্রতিনিধি:


সাতক্ষীরার তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার( ভূমি) রাহাত খান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সবুজ বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুল আলম, সাতক্ষীরা জেলা জামায়েত ইসলামী নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান নয়ন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, তালা উপজেলা মডেল মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা তাওহীদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ডাঃ নাজমুন নাহার শম্পা, শিক্ষক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমান,তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ মজুমদার, , ইপিআই প্রধান মোহাম্মদ রিপন হোসেনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত মোট ১১ কর্মদিবসে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। কমিউনিটি পর্যায়ে ২৮৮টি কেন্দ্রে ৮ দিন এবং ২৪৪টি স্কুলে ৩ দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ দিন টিকা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট