1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দীঘিনালায় পুলিশের সততা: হারানো টাকা ফিরে পেলেন তরমুজ বিক্রেতা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি:


খাগড়াছড়ির দীঘিনালায় মানবিকতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন।
রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪ হাজার ২২০ টাকা প্রকৃত মালিকের সন্ধান করে তার হাতে ফিরিয়ে দিয়েছেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের হাচিনসনপুর এলাকার বাসিন্দা এবং পেশায় তরমুজ বিক্রেতা সোলেমান অসাবধানতাবশত তার বিক্রির টাকা হারিয়ে ফেলেন ।
এদিকে এসআই আলাউদ্দিন বোয়ালখালী বাজারে অবস্থিত সোনালী ব্যাংকের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা টাকাগুলো দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করে আশপাশের লোকজনকে জানান এবং ঘোষণা দেন যে, যার টাকা হারিয়েছে তিনি প্রমাণসহ থানায় যোগাযোগ করতে পারবেন।
পরবর্তীতে তরমুজ বিক্রেতা সোলেমান বিষয়টি জানতে পেরে দীঘিনালা থানায় উপস্থিত হন এবং আনুমানিক ৪ থেকে ৫ হাজার টাকা হারানোর কথা জানান। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই শেষে এসআই আলাউদ্দিন ৪ হাজার ২২০ টাকা তার হাতে বুঝিয়ে দেন।
হারানো টাকা ফিরে পেয়ে সোলেমানের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। তিনি পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
এসআই আলাউদ্দিনের এই মহৎ উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর মতে, পুলিশের এমন মানবিক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট