
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
মোঃ ইসরাফিল আজাদ।
১৬ এপ্রিল বৃহস্পতিবার, সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝগাওঁ গ্রামে ,এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষভাবে জানা যায় ,সকালে জমির ফসল দেখতে যাওয়ার পথে এক ব্যক্তির , গাছে ঝুলিয়ে থাকতে দেখতে পায় এক যুবককে ,ভয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে, চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের সবাই ছুটে আসে ঘটনাস্থলে এবং দেখতে পায় ভুট্টা খেতে পাশে একটি গাছে ঝুলিয়ে আছে অজ্ঞাত এক যুবকের লাশ ,গ্রামের কেউ তাকে চিনতে না পেরে স্থানীয় ইউপি সদস্য সাদিকুল ইসলামকে অবহিত করে, ইউপি সদস্য সাদিকুল ইসলাম ঘটনাস্থলে এসে প্রশাসনকে খবর দেয় এবং দ্রুত প্রশাসন ঘটনাস্থলে আসে ,ঠাকুরগাঁও সদর উপজেলার এসআই আরিফ প্রাথমিকভাবে গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করে, কেউ তাকে চিনতে পারে কিনা , তার পরিচয় না পাওয়ার পর, লাশের পকেটে পাওয়া মোবাইল ফোনের সাহায্যে তার পরিচয় সনাক্ত করে, সে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার মুন্সিরহাট এর ২৫ মাইল নামক স্থানের বাসিন্দা শিবেন বর্মনের ছেলে অরুণ বর্মন। কি কারনে এখানে এসে আত্মহত্যা করলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি ,তবে তদন্ত করবে জানিয়েছে ঠাকুরগাঁও সদর উপর থানার এস আই আরিফ, এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে এলাকায়।