1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চিৎলা বাজারে কৃষকদের জন্য স্বস্তি: আইডি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে ডিজেল বিতরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা বাজারে কৃষকদের মাঝে সুশৃঙ্খল ও স্বচ্ছ পদ্ধতিতে ডিজেল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স কৃষি বাজার ট্রেডার্সের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়, যা কৃষকদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ আলমগীর হোসেন (ওরফে কলম মিয়া) সরাসরি কৃষকদের হাতে সরকারি নির্ধারিত মূল্যে ডিজেল তুলে দেন। প্রতিটি কৃষককে জাতীয় পরিচয়পত্র যাচাই করে ৫ লিটার করে ডিজেল দেওয়া হয় এবং প্রতি লিটার ১১৭ টাকা দরে বিক্রি করা হয়। পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অভিযোগের খবর পাওয়া যায়নি।
ডিজেল বিতরণকে ঘিরে চিৎলা বাজারে সকাল থেকেই কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে কোনো ভিড় বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটের কারণে চাষাবাদে সমস্যায় থাকা কৃষকরা সহজে ডিজেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় কয়েকজন কৃষক জানান, বাজারে এসে সরাসরি ডিজেল পাওয়ায় তাদের সময় ও ভোগান্তি কমেছে। আগে যেখানে তেলের জন্য বিভিন্ন স্থানে ঘুরতে হতো, এখন হাতের কাছেই নির্ধারিত মূল্যে ডিজেল পাওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন।
এ বিষয়ে মেসার্স কৃষি বাজার ট্রেডার্সের মালিক মোঃ আলমগীর হোসেন জানান, কৃষকদের সুবিধার কথা বিবেচনা করেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি যাতে প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে ডিজেল পায়। এজন্য আইডি কার্ড যাচাই করে সীমিত পরিমাণে বিতরণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, এই কার্যক্রম একদিন পরপর চালু রাখা হবে, যাতে পর্যায়ক্রমে এলাকার সব কৃষকই সুবিধা পান। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট