1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

শান্ত দে দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:-


‘‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা শ্রমিক দল, মটরযান শ্রমিক ইউনিয়ন, সিপিবি, জাতীয়তাবাদী শ্রমিক ঐক্যজোট, নির্মান শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রী শ্রমিক সংগঠন ও ফুটপাত শ্রমিক সংগঠনের আয়োজনে এ দিবস পালিত হয়।

 

এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উওোলন শেষে উপজেলা প্রশাসন সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তিতে উপজেলা পরিষদ চত্ত্বরে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, আলোচনা সভায় অন্যদের মাঝে, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, উপজেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম সহ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, ১৮৮৬ সালের এদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের প্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। এতে ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

 

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। শিল্প, কৃষি, নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে এখনো শ্রমিকদের সঠিক সময়ে পারিশ্রমিক দেয়া হয়না। শ্রমিকদের অধিকার রক্ষা ও দেশকে সামনে এগিয়ে নিতে শ্রমিকদের এক হয়ে কাজ করার জন্য আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট