1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা-এ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কচুয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজ আহমেদ মানিক। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উল্যাহ এবং মোঃ ছালামত হোসেন সেলিম মাস্টার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আমি কচুয়াবাসীর সঙ্গে নিয়মিত দেখা করতে পারিনি, কারণ মন্ত্রণালয়ের অনেক ব্যস্ততা রয়েছে। আপনারা সবাই জানেন, আমার একমাত্র মেয়ে আমেরিকা থেকে এসেছে, কিন্তু সংসদীয় ও মন্ত্রণালয়ের কাজ শেষ করে আমি আমার নাতিকে সময় দিতে পারিনি মাত্র দুই ঘণ্টা সময় দিতে পেরেছি।”

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি এবং উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবদীন স্বপন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটোয়ারী সেলিম, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন, পৌর যুবদলের সভাপতি মোঃ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আনোয়ার ফরহাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি তালুকদার, ছাত্রদলের সাধারণ সম্পাদক রইস উদ্দিন চৌধুরী, সুরমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের নেতা মোঃ গিয়াস উদ্দিন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং গোলবাহার ও সাচার সিএনজি স্ট্যান্ডের সভাপতি ফয়সাল চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট