1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় ইন্টারনেট ব্যবসা কেন্দ্র করে হামলার অভিযোগ, বাড়িঘর ভাঙচুরে আহত ৬

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের পাথৈর গ্রামে ইন্টারনেট ব্যবসা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন— পাথৈর বেপারী বাড়ির আইয়ুব আলীর ছেলে রাসেল হোসেন, তার স্ত্রী রাশিদা বেগম, রাসেলের বাবা আইয়ুব আলী,সাফিয়া বেগমসহ পরিবারের আরও কয়েকজন সদস্য।

ভুক্তভোগী পরিবার জানায়, রাসেল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন। তার প্রায় ১৮০ জন গ্রাহক রয়েছে। কিন্তু একই গ্রামের সাদেকুর রহমানের ছেলে কামাল হোসেন এ ব্যবসা মেনে নিতে না পেরে বিভিন্ন সময় ইন্টারনেট সংযোগের তার কেটে দেওয়া, সংযোগ বিচ্ছিন্ন করা এবং মালামাল নষ্ট করার মতো কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার প্রতিপক্ষের নেতৃত্বে কয়েকজন যুবক রাসেল হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধর এবং ইন্টারনেট সংযোগের যন্ত্রপাতিসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগীরা।

রাসেল হোসেন ও তার স্ত্রী রাশিদা বেগম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা করছি। প্রতিপক্ষ জোর করে ব্যবসা দখল নিতে চায়। এতে রাজি না হওয়ায় আমাদের ওপর হামলা, মারধর ও লুটপাট চালানো হয়েছে।”

পরিবারের সদস্য সাফিয়া বেগম, সাইফুল ইসলাম, আমেনা বেগম, আয়েশা আক্তারসহ স্থানীয়রা জানান, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। দফায় দফায় হামলা ও ভয়ভীতি প্রদর্শনের কারণে পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে।এ ঘটনায় রাশিদা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবার বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে অভিযুক্ত কামাল হোসেনের সাথে যোগাযোগ ও বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট