1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সম্প্রীতির বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের প্রচেষ্টা রয়েছে : হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

 

 

রহিম উদ্দিন, কুমিল্লা জেলা প্রতি‌নি‌ধি।

 

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে যেন বিশ্ব দরবারে একটি ইতিবাচক বার্তা পৌঁছায়। আমা‌দের সম্প্রীতির বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে একটা প্রচেষ্টা রয়েছে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে এই দেশ সকল মত ও ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ভূমি। এটি নিশ্চিত করতে পারলে ভারতের নির্বাচন-পরবর্তী নেতিবাচক শঙ্কাগুলো আর থাকবে না। মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণের বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জনমনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে আলোচনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান সময়ের ক্রাইম রিপোর্টগুলো সব সীমা অতিক্রম করেছে। উপজেলার সেবামূলক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে অবশ্যই জনগণের হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের স্থান হবে না। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় প্রশাসনকে আরও তৎপর হতে হবে।

 

দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে করা এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, জ্বালানি সংকট মূলত আমাদের পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই তৈরি হয়েছিল। সরকার নতুনভাবে গঠিত হওয়ার পর প্রস্তুতির ঘাটতি থাকায় ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয় এবং সেই সুযোগে একটি সিন্ডিকেট গড়ে ওঠে।

 

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সড়কের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট