1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু, এলাকায় শোক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

শান্ত দে দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা সদরের ভবানীপুর গ্রামে বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (রাত ১২টা ৫০ মিনিটে) হঠাৎ একটি হাতির পাল লোকালয়ে ঢুকে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত প্রান্ত রাংসা উত্তর ভবানীপুর গ্রামের লিপসন নকরেকের ছেলে। তার মা সুজলি সাংমা কিছুদিন আগে মারা গেছেন।

স্থানীয়দের তথ্যে জানা যায়, সীমান্তবর্তী এই গ্রামটিতে প্রায়ই ভারত থেকে হাতির পাল খাদ্যের সন্ধানে ঢুকে পড়ে। ঘটনার রাতে ধান খেতে আসা হাতির দলটি প্রান্তের বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। সে সময় বাড়ির উঠোনে থাকা প্রান্ত হঠাৎ হাতির সামনে পড়ে যান। বাঁচার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি—হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পাহাড়ি সীমান্ত এলাকা থেকে প্রায়ই বন্য হাতি লোকালয়ে নেমে আসে, যা গ্রামবাসীর জন্য বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গ্রামবাসীরা বন্য হাতির আক্রমণ থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। উত্তর ভবানীপুর এলাকায় প্রায়ই হাতির পাল ধান খেতে আসে। এ সমস্যা মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইতোমধ্যে প্রশাসনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট