1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুমিল্লার হোমনায় অধূমপায়ী ফোরাম (অফ) এর কমিটি গঠন, সভাপতি শরীফ ও সম্পাদক ইকবাল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬

রহিম উদ্দিন ,কুমিল্লা জেলা প্রতিনিধি।।

 

কুমিল্লার হোমনায় অধূমপায়ী ফোরাম (অফ) এর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফকে সভাপতি এবং ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

 

শুক্রবার (০৮ মে) হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, “নতুন প্রজন্মকে ভালোবাসি, ধূমপানমুক্ত জীবন গড়ি, মাদককে না বলি।”

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আহাম্মেদ মোফাচ্ছের, টমাস বড়ুয়া এবং ডাঃ মোঃ শহীদ উল্লাহ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধূমপায়ী ফোরাম (অফ) এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ হানিফ খান।

 

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, “ধূমপান ও মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণদের সুস্থ ও সচেতন রাখতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন মানুষদের একসঙ্গে কাজ করতে হবে।”

 

তিনি আরও বলেন, “তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তারা মাদক থেকে দূরে থাকবে। অধূমপায়ী ফোরামের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।”

 

এসময় উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ তিতাস ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের আয়োজন করে অধূমপায়ী ফোরাম (অফ) কেন্দ্রীয় কার্যালয়, গাউছিয়া মার্কেট, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট