
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার ॥
মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার নবগঠিত কমিটির পরিচিত সভা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ তোফায়েল আহমেদ। এরপর নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন সংস্থার নেতৃবৃন্দ। এসময় পুরো অনুষ্ঠানস্থলে উৎসবের আমেজ বিরাজ করে।
অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা ইমরান হোসেন বলেন,
“মানবতার সেবাই আমাদের প্রধান লক্ষ্য। রক্তদান একটি মহৎ কাজ, আর এই কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। নতুন কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।”
সভাপতি মঈনুল ইসলাম তার বক্তব্যে বলেন,
“শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের মাঝে রক্তদানে সচেতনতা বৃদ্ধি করতে হবে।”
সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক টিটু বলেন,
“সংগঠনের প্রতিটি সদস্য পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে মানবসেবার এই কার্যক্রমকে আরও বেগবান করবেন বলে আমরা আশাবাদী।”
এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ইমরান হোসেন, সভাপতি মঈনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক টিটু, সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান রুবেল, সহ-সভাপতি আহমেদ সুমন, সহ-সভাপতি শেখ রিপন আলী ওয়ারিস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ মালাকার, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সামাদ, প্রচার সম্পাদক তোফাজ্জেল হোসেন রাকিব, সহ-প্রচার সম্পাদক মোবারক হোসেন, ক্যাম্প-বিষয়ক সম্পাদক আরিয়ান আহমেদ লতিফ, সহ-ক্যাম্প বিষয়ক সম্পাদক বিলাশ আহমেদ, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাওন দোষাদ, সদস্য ছানোয়ার হোসেন নাহিদ, ফাহিদ ইসলাম রাফি, মোঃ আইয়ুব আহমেদ, জুনাইদ আহমেদ, পার্থ দেবনাথ প্রমুখ ।
সভা শেষে নতুন কমিটির সফলতা, সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি এবং মানবকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।