1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দোয়ারাবাজারে জাল টাকাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬

এস ডব্লিউ সাগর তালুকদার,সুনামগঞ্জ প্রতিনিধি : 

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর বাজারে জাল টাকাসহ রাজু আহমদ (৩৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারে এ ঘটনা ঘটে। আটক রাজু আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নারায়নকুড়ি গ্রামের রাহান উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর বাজারের ব্যবসায়ী আতাউর রহমানের দোকানে জাল টাকা চালানোর চেষ্টা করলে সন্দেহ হলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

দোয়ারাবাজার থানার এএসআই ফয়েজ আহমেদ জানান, আটক রাজুর কাছ থেকে এক হাজার টাকার তিনটি ও পাঁচশ টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত টাকার পরিমাণ মোট সাড়ে তিন হাজার টাকা। এছাড়াও আটক ব্যক্তি আরও দুই হাজার টাকা বিভিন্ন স্থানে খরচ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

পুলিশ জানায়, জাল নোট নিজের কাছে রাখার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির ৪৮৯সি ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তিনি দোয়ারাবাজার থানা হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট