1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দীর্ঘ বিরতির পর পুনর্গঠিত হলো ‘নারী আলো ফাউন্ডেশন’, নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬

 

মো. নাইমুল হক স্মরণ দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

 

“নারী হচ্ছে সমাজের আলো। রাষ্ট্রকে উন্নত ও সমৃদ্ধ করতে নারীর অধিকার নিশ্চিত করা অপরিহার্য। নারী শক্তি ছাড়া কোনোভাবেই সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয়।”

গত ৮ মে ২০২৬ ইং, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘নারী আলো ফাউন্ডেশন’-এর পুনর্গঠন অনুষ্ঠানে এই কথাগুলো বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মোফাক্কিরুল মির্জা।

 

উল্লেখ্য যে, ২০২০ সালে মো. মোফাক্কিরুল মির্জার হাত ধরে নারী আলো ফাউন্ডেশন যাত্রা শুরু করলেও দীর্ঘ কয়েক বছর এর কার্যক্রম স্থবির ছিল। দীর্ঘ বিরতি কাটিয়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে পুনরায় কোমর বেঁধে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। এই পুনর্গঠন অনুষ্ঠানের মাধ্যমেই তারা তাদের আনুষ্ঠানিক কার্যক্রমের দ্বিতীয় ইনিংস শুরু করল।

 

অনুষ্ঠানে সংগঠনকে গতিশীল করতে ১০ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটি আগামীতে দুর্গাপুরসহ পার্শ্ববর্তী এলাকার নারীদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মোফাক্কিরুল মির্জা তার বক্তব্যে আরও বলেন: “আমাদের প্রতিষ্ঠানটি মূলত সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য। আমরা নারীদের ন্যায্য অধিকার আদায়ে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সর্বদা কাজ করে যাবো, ইনশাআল্লাহ। আমরা চাই প্রতিটি নারী যেন সমাজের মূলধারায় থেকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।”

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নারী আলো ফাউন্ডেশন পুনরায় সক্রিয় হওয়ায় স্থানীয় নারীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট