1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ওমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন কচুয়ার প্রবাসী কামরুল ইসলাম, দেশে ফেরাতে পরিবার ও এলাকাবাসীর আকুতি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬

 

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ

 

 

চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের খিড্ডা ফকির বাড়ির বাসিন্দা মোঃ সিরাজুল ইসলামের তৃতীয় সন্তান কামরুল ইসলাম (৩৮) দীর্ঘ চার মাস ধরে ওমানের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

 

অসুস্থ কামরুল ইসলামকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবার, স্বজন ও এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৭ সালে পরিবার-পরিজনের মুখে হাসি ফোটাতে এবং সুখ-শান্তির আশায় জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান কামরুল ইসলাম।

 

প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারকে ভালো রাখার চেষ্টা করলেও বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এদিকে ছেলের এমন অবস্থায় ভেঙে পড়েছেন বৃদ্ধ পিতা-মাতা। দিন-রাত কান্নায় কাটছে তাদের সময়। স্ত্রী ও সন্তানরাও প্রিয় মানুষটিকে ফিরে পাওয়ার আকুতিতে মানবেতর দিন পার করছেন।

 

পরিবারের আহাজারিতে এলাকায়ও সৃষ্টি হয়েছে আবেগঘন পরিবেশ।

কামরুল ইসলামের পিতা-মাতা ও এলাকাবাসী জানান, দ্রুত প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করে তাকে দেশে ফিরিয়ে এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা জরুরি।

 

তারা কচুয়ার অভিভাবক, বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

 

পরিবারের দাবি, মানবিক বিবেচনায় সরকারের সহযোগিতায় যেন দ্রুত কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনা হয়, যাতে তিনি পরিবারের সান্নিধ্যে চিকিৎসা নিতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট