1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ওষুধ শিল্পের কারিগরদের আর্তনাদ দুর্গাপুরে ফারিয়ার মানববন্ধন ও প্রতিবাদ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

 

শান্ত দে দুর্গাপুর উপজেলা প্রতিনিধি (নেত্রকোণা):

 

মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দালাল নয়, এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”—এই স্লোগানকে সামনে রেখে পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১১ মে, ২০২৬) সকালে দুর্গাপুর উপজেলা রোডে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া), দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা তাদের পেশাগত অধিকার আদায়ে বেশ কিছু দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ হিসেবে সম্বোধন করা বন্ধ করে উচ্চশিক্ষিত পেশাজীবী হিসেবে সামাজিক মর্যাদা প্রদান।

হাসপাতাল ও ক্লিনিকে কাজ করার সময় নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা।

চাকরির নিরাপত্তা এবং নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ।

 

ফারিয়া দুর্গাপুর শাখার নেতৃবৃন্দ মানববন্ধনে বলেন, ওষুধ শিল্পের প্রসারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অথচ প্রায়ই তাদের বিভিন্ন স্থানে লাঞ্ছিত হতে হয় বা যথাযথ সম্মান দেওয়া হয় না। বক্তারা অবিলম্বে সরকারি ও বেসরকারি পর্যায়ে তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

উক্ত প্রতিবাদী মানববন্ধনে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত বিপুল সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন। ব্যানার ও ফেস্টুন হাতে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট