1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুমিল্লার হোমনায় উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

রহিম উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি:

 

কুমিল্লার হোমনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অন্তর্ভুক্ত মোট ৯১টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা-তিতাসের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। তিনি তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দলকে আরও সুসংগঠিত ও জনমুখী করতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন,

বিএনপি একটি রাজনৈতিক দলের নাম নয়, গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশ পুনর্গঠনের সংগ্রামের প্রতীক। বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান বারবার বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনীতিকে মানুষের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন,দলীয় পরিচয়ের চেয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

 

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঐক্যবদ্ধ বিএনপিই আগামী দিনের শক্তি। ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে দলের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। তৃণমূলই বিএনপির প্রাণ, তাই ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমেই দল আরও শক্তিশালী হবে।

 

উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি) মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আঃ লতিফ, যুগ্ম-আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর সরকার,যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (ভিপি রাজা), যুগ্ম আহ্বায়ক শেফালী বেগম,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দন লাল রায়সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট