1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মণিরামপুরে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

আবু রায়হান, ‎মণিরামপুর(যশোর):

 

দেশব্যাপী চলতি ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের ধারাবাহিকতায় আনুষ্ঠানিক ভাবে উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ শুরু করেছে যশোরের মণিরামপুর উপজেলা খাদ্য গুদাম।

 

‎বৃহস্পতিবার (১৪ই মে) বেলা ১২টায় উপজেলা খাদ্য গুদামে নির্ধারিত প্রতি মন ১৪৪০ টাকা দরে লাল ফিতা কেটে বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার বিথী।

 

‎উপজেলা খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পলাশ আহমেদের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রান্তিক কৃষক খলিলুর রহমান,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান পান্না,চালকল মালিক ও চাতাল ব্যবসায়ী আরিফ হোসেন,আলমগীর হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

 

‎উল্লেখ্য, এ বছর প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে কেনা হচ্ছে। প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি খাদ্য গুদামে ১৪৪০ টাকা প্রতি মন হিসাবে ২২’শ ৯৩ মেট্রিক টন ধান সরকারি ভাবে ক্রয় করা হবে যা মে মাসে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামি ৩১শে আগস্ট পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট