1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল থানার সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী।

অনুষ্ঠানে হেলমেটবিহীন দুইজন মোটরসাইকেল চালকের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দেন অতিথিরা। এসময় সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল আলম সিদ্দিকী বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ মাথায় গুরুতর আঘাত পাওয়া। তাই চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের বিকল্প নেই। নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী। তিনি আরও বলেন, দেশে এখনো অনেক মোটরসাইকেল চালকের মধ্যে হেলমেট ব্যবহার না করার প্রবণতা রয়েছে। সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় অধিকাংশ মৃত্যুর পেছনে মাথায় আঘাতই দায়ী। তাই হেলমেট ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে নিসচার এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। জনসচেতনতা বাড়াতে এমন কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি অসুস্থ শরীর নিয়েও অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত আমরা ৩০০টিরও বেশি ফ্রি হেলমেট বিতরণ করেছি। নিরাপদ সড়ক গড়তে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান মামুন, সহ-সাধারণ সম্পাদক আশীষ রবিদাশ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, দপ্তর সম্পাদক মো. দুলা মিয়া, সদস্য মো. কামরুল হাসান, মো. লুৎফর রহমান, সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান, মো. আব্দুল হামিদ, তাওফিক আহমেদ পার্থিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট