1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অফ চুয়াডাঙ্গা’ (ডুসাক)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬

 

মোঃ রিজভীল ইসলাম জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

 

সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মনোনীত হয়েছেন নাজমুস সাকিব। চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের কল্যাণে নিয়োজিত এই সংগঠনের এক বিশেষ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

সংগঠনের গতিশীলতা ও ঐতিহ্য বজায় রাখতে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতি ও সামাজিক কার্যক্রমে পরিচিত মুখ মাহমুদুল মাস্টারদা’ সূর্যসেন হলের একজন আবাসিক ছাত্র। তিনি জীবননগর উপজেলার সন্তান৷

 

অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া নাজমুস সাকিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। সাংগঠনিক দক্ষতায় অনন্য সাকিব সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র হিসেবে যুক্ত রয়েছেন।

 

দায়িত্ব গ্রহণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া বলেন, ডুসাক শুধু একটি সংগঠন নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। চুয়াডাঙ্গা জেলা থেকে আগত নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে খাপ খাইয়ে নিতে সহযোগিতা করা এবং তাদের যেকোনো সংকটে পাশে থাকাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।

 

অন্যদিকে সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, পূর্বসূরিদের দেখানো পথ ধরে তারা ডুসাক-কে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান। চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জেলার সার্বিক উন্নয়নে ডুসাক সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

নতুন কমিটি ঘোষণার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সংগঠনের উপদেষ্টামণ্ডলী আশা প্রকাশ করেছেন যে, এই তরুণ ও উদ্যমী নেতৃত্বের হাত ধরে ডুসাক চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালন করতে সক্ষম হবে। খুব শীঘ্রই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট