1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়া সরকারি হাসপাতালে সেবার মানোন্নয়নে কাজ করছেন ডা. মোঃ সোহেল রানা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬

 

মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধি:

 

চাঁদপুরের কচুয়া উপজেলা সরকারি হাসপাতালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন ডাক্তার মোঃ সোহেল রানা। তিনি হাসপাতালের চিকিৎসাসেবা উন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

 

ডা. মোঃ সোহেল রানা চাঁদপুর জেলার উত্তর মতলব থানার ঐতিহ্যবাহী উত্তর টরকি গ্রামের সন্তান। তিনি নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

 

চাকরির সুবাদে তিনি ১৫ ডিসেম্বর ২০২৪ সালে কচুয়া সরকারি হাসপাতালে উপজোলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে যোগদান করেন। বর্তমানে তিনি কচুয়া রোগী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন।

 

ডা. সোহেল রানা জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে হাসপাতালে প্রতিদিন আউটডোরে রোগীর সংখ্যা ৫০০ থেকে বেড়ে ৬০০ জনে উন্নীত হয়েছে। এছাড়া হাসপাতালে প্রতিদিন প্রায় ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন।

 

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ইসিজি,ডিজিটাল এক্স-রে মেশিন ও ডিজিটাল প্যাথলজি যন্ত্রপাতি ও আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে স্বল্প খরচে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। যার কারণে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালাল নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে। টিসিবি, হাম ক্যাম্পেইনে টিকা প্রদানের হার ৯৯ থেকে ১০০ শতাংশ উন্নীত হয়েছে বলেও তিনি দাবি করেন।

 

হাসপাতালে পূর্বে সিজারিয়ান ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকলেও তিনি যোগদানের পর ইতোমধ্যে সিজারিয়ান ডেলিভারি পুনরায় শুরু হয়েছে।এই মাসে অদ্যাবধি ৫ টি সিজারিয়ান ডেলিভারি হয়। খুব শিগগিরই মেজর অপারেশন কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।এছাড়া নরমাল ডেলিভারি মাসে ৫০ এর উপর হচ্ছে বলে জানান।

 

পরিচ্ছন্ন হাসপাতাল গড়তে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে ডা. সোহেল রানা বলেন, “রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

 

তিনি আরও বলেন, কচুয়া সরকারি হাসপাতালের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এবং এটি ডিপিপিতে অনুমোদন হয়েছে।

 

ভবিষ্যতে নতুন ভবন নির্মিত হলে কচুয়াবাসী আধুনিক স্বাস্থ্যসেবার সুফল ভোগ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট