1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সত্যের পক্ষে কলম ধরেই হুমকির মুখে সংবাদকর্মী, প্রশাসনের সহযোগিতা থেকে বঞ্চিতের অভিযোগ  

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

“সত্য যেটা, সেটাই প্রকাশ করবো”— এই আদর্শ নিয়ে নেছারাবাদ উপজেলায় কলম চালিয়ে যাচ্ছেন তরুণ সাংবাদিক মোঃ ইব্রাহিম হাওলাদার। কিন্তু সত্য প্রকাশের কারণেই তিনি এখন এক শ্রেণির হাইব্রিড নেতা ও দাল চক্রের হুমকির মুখে পড়েছেন এবং প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

 

ইব্রাহিম হাওলাদার পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ৬ নং দৈহারী ইউনিয়নের বাসিন্দা। পিতা মোঃ চান্দু মিয়ার একমাত্র ছোট ছেলে তিনি। জেলা পর্যায়ের একটি স্থানীয় পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।

 

হাইব্রিড নেতা ও দালদের বিরুদ্ধে অবস্থান

ইব্রাহিম হাওলাদার জানান, তিনি কখনো কোনো হাইব্রিড নেতা বা দাল চক্রের সঙ্গে আপস করেননি। অনিয়ম, প্রতারণা ও মানবপাচারের খবর পেলেই তথ্য যাচাই করে তা প্রকাশের চেষ্টা করেন। এ কারণেই একাধিকবার তাকে হুমকির মুখে পড়তে হয়েছে।

 

তিনি বলেন, “এদেশে দালের সংখ্যা বেশি হওয়ার কারণে অনেক সময় পুলিশ প্রশাসনও দ্রুত ব্যবস্থা নেয় না। আমার মনে হয়, পুলিশ প্রশাসনের কাজ সাধারণ মানুষকে সব সময় সহযোগিতা করা, দালদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।”

 

সাংবাদিকের দাবি

ইব্রাহিম হাওলাদারের দাবি, তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর পক্ষে নন। তিনি একজন সাধারণ, নিম্নবিত্ত পরিবারের সন্তান। তার অর্থ-সম্পদ কিছু নেই। তার একমাত্র উদ্দেশ্য— প্রতারিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সত্য ঘটনা জনসমক্ষে তুলে ধরা।

 

তিনি আরও বলেন, “আমি শুধু চাই, প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করে। একজন সংবাদকর্মী হিসেবে যদি আমি নিরাপত্তা না পাই, তাহলে সাধারণ মানুষ কীভাবে ন্যায়বিচার পাবে?”

 

স্থানীয় সাংবাদিক মহলের প্রতিক্রিয়া

স্থানীয় সাংবাদিকরা জানান, ইব্রাহিম হাওলাদার দীর্ঘদিন ধরে নেছারাবাদ ও আশপাশের এলাকায় অন্যায়-অনিয়মের খবর তুলে ধরে আসছেন। তার এই সাহসী ভূমিকাকে তারা সাধুবাদ জানান এবং প্রশাসনের কাছে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

তাদের বক্তব্য, “একজন তরুণ সাংবাদিককে হুমকি দিয়ে দমিয়ে রাখা মানে সংবাদপত্রের স্বাধীনতাকে আঘাত করা। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে ভবিষ্যতে অন্য সাংবাদিকরাও ভয় পেয়ে যাবে।”

 

সংবাদকর্মী ইব্রাহিম হাওলাদার বলেন, “আমি এই কাজ চালিয়ে যাব। আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। সত্য কথা তুলে ধরবো। প্রয়োজন হলে সরকারের দপ্তরে যাব। কিন্তু এ দেশের হাইব্রিড নেতাদের কারণে সংবাদকর্মীরা সত্য কথা তুলে ধরতে পারছে না। সেদিকে সরকারের দৃষ্টি রাখা উচিত। মানবিক কাজে এগিয়ে আসার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট