1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দুর্গাপুরে ভূমি সেবা মেলা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

শান্ত দে দুর্গাপুর উপজেলা প্রতিনিধি নেত্রকোনা 

 

জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভূমি সেবা মেলা। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

র‌্যালি শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসিরউদ্দিনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খামার ব্যবস্থাপক হালিমা আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ জিন্নাহ এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ সহ আরো অনেকেই ।

 

বক্তারা বলেন, ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা পাচ্ছেন। এতে হয়রানি কমার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী চলা এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হবে। অনুষ্ঠানে আগত সেবাগ্রহীতাদের ভূমি বিষয়ক নানা দিক সম্পর্কে অবহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট