1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চকোরিয়া ভেঙে “মাতামুহুরী” নামে নতুন উপজেলা গঠন, সদর দপ্তর বটতলী বাজারে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

 

চকরিয়া প্রতিনিধি:

 

কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলাকে বিভক্ত করে “মাতামুহুরী” নামে নতুন উপজেলা গঠনের সরকারি সিদ্ধান্ত প্রকাশ করেছে সরকার। সোমবার (১৯ মে ২০২৬) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সাহারবিল, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, ডুলাহাজারা, কৈয়ারবিল, কোনাখালী ও বরইতলী ইউনিয়ন নিয়ে নতুন এ উপজেলা গঠন করা হয়েছে।

 

 

প্রজ্ঞাপনে নতুন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের জন্য মোট ২৩৮টি জনবল অনুমোদনের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কর্মকর্তা ৪০ জন এবং কর্মচারী ১৯৮ জন। এছাড়া মাতামুহুরী উপজেলার সদর দপ্তর বটতলী বাজারে স্থাপিত হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। নতুন উপজেলায় উপজেলা নির্বাহী অফিস, থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা অফিস, কৃষি অফিস, প্রাণিসম্পদ অফিসসহ বিভিন্ন প্রশাসনিক ও সেবামূলক দপ্তর স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

এদিকে বহু প্রতীক্ষিত এ ঘোষণায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাতামুহুরী অঞ্চলের সর্বস্তরের মানুষ। এলাকাবাসী এ ঐতিহাসিক উদ্যোগের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমেদকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁকে উন্নয়নের রূপকার, গণমানুষের আস্থার প্রতীক, দক্ষিণ চট্টগ্রামের অভিভাবক ও জনদুর্ভোগ লাঘবে বলিষ্ঠ নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করেন স্থানীয়রা। তাদের মতে, নতুন উপজেলা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট