1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ার নাহারা ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন গাজী আলাউদ্দিন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ

 

চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং উত্তর ইউনিয়নের নাহারা ৩ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক গাজী আলাউদ্দিন।

 

তিনি বর্তমানে ৬ নং উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নাহারা ৩ নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দলের একনিষ্ঠ কর্মী হিসেবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গাজী আলাউদ্দিন সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এলাকার গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

 

মেম্বার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর তিনি বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের প্রতিনিধি হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করতে চাই। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করতে চাই।”

 

এদিকে তার প্রার্থীতা ঘোষণার খবরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তরুণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক সাড়া দেখা গেছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা আশা প্রকাশ করেন, গাজী আলাউদ্দিন নির্বাচিত হলে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট