1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুর্গাপুরে রামিসা হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬

​শান্ত দে দুর্গাপুর উপজেলা প্রতিনিধি (নেত্রকোণা):

নেত্রকোণার দুর্গাপুরে রামিসা হত্যার প্রতিবাদ, জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​আজ (২৩ মে) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), সুসং দুর্গাপুর উপজেলা কমিটি।
​বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে দিন দিন নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। দুর্গাপুরের রামিসা হত্যাকাণ্ড এর একটি নির্মম উদাহরণ। অপরাধীরা পার পেয়ে যাওয়ার কারণেই বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বক্তারা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। একই সাথে দেশজুড়ে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
​সমাবেশে সিপিবির স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট