1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

“ক্লিন ও গ্রিন বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে রাজনপুরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬

এস ডব্লিউ সাগর তালুকদার,সুনামগঞ্জ প্রতিনিধি :

“ক্লিন ও গ্রিন বাংলাদেশ” গড়ার স্বপ্ন ও প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আদর্শ গ্রাম রাজনপুরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর ২টায় রাজনপুর পার্ক রোড মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কানাডা প্রবাসী রোটারিয়ান মোঃ ইকবাল হোসেনের নিজস্ব অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ শামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ বারী এবং আলতাফুর রহমান খসরু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সামছুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন আদর্শ গ্রাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সুদূর কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রোটারিয়ান মোঃ ইকবাল হোসেন। তিনি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এতে সিলেটের জনপ্রিয় অভিনেতা শাহেদ মোশারফ (কটাই) ও অভিনেতা মন্তাজ আলী সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত অভিনয় উপভোগ করতে হাজারো দর্শকের সমাগম ঘটে। নাটক শেষে দর্শকদের মুখে আয়োজক রোটারিয়ান মোঃ ইকবাল হোসেনের ভূয়সী প্রশংসা শোনা যায়।

আয়োজকরা জানান, পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। রাজনপুর গ্রাম ও দোহালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট