1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চিৎলা হুদাপাড়া রুইথনপুর মাধ্যমিক বিদ্যালয় নজরুল জয়ন্তীতে রচনা, কবিতা আবৃত্তি ও স্বদেশ ভাবনায় জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা হুদাপাড়া রুইথনপুর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্রোহী কবির চেতনা, দেশপ্রেম ও মানবতার বাণী ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বদেশ ভাবনা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইউনুস আলী। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, নজরুল ছিলেন অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত আজও নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবতার শিক্ষা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, সহকারী শিক্ষক মোঃ নাইম ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আশাদুল মল্লিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক বক্তব্য ও রচনা উপস্থাপন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবির আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট