1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকার দেশবাসীকে ঈদুল আযহা শুভেচ্ছা জানালেন এডিটর মোঃ নাজমুল হক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬

 

 

ইয়াসিন আহমেদ শরিফ,স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন “স্বাধীন সূর্যোদয়” অনলাইন পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও এডিটর মোঃ নাজমুল হক।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কোরবানি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মত্যাগের যে মহান শিক্ষা এই ঈদ আমাদের দেয়, তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

 

তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতার চর্চা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

 

মোঃ নাজমুল হক আরও বলেন,

“পবিত্র ঈদুল আযহা আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয়। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার এক মহিমান্বিত উপলক্ষ।”

 

তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সাংবাদিক সমাজ, পাঠক, শুভানুধ্যায়ী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতিও আন্তরিক ঈদের শুভেচ্ছা জানান।

 

শুভেচ্ছা বার্তার শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, যেন পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি, কল্যাণ ও রহমত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট