1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

 দুর্গাপুর সীমান্তে বিজিবির হানা, পাচারকারীদের ফেলে যাওয়া ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬

 

শান্ত দে দুর্গাপুর উপজেলা প্রতিনিধি (নেত্রকোণা ) 

 

নেত্রকোণার দুর্গাপুরে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ১৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল (ফেয়ারডিল) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার (২৭ মে) সকালে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনে থাকা বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট) একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় থাকা এসব মাদক উদ্ধার করে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র বিজয়পুর ছয় সদস্যের টহল দল সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে সীমান্ত এলাকায় এ অভিযানটি পরিচালনা করে। টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রধান সীমান্ত পিলার ১১৪৯/৩-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ‘জংখল নামক স্থানে নিবিড় তল্লাশি চালায়।

 

এ সময় গভীর ঝোপঝাড়ের ভেতর পাচারকারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে বস্তাটি খুলে তার ভেতর থেকে ১৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয় বিজিবি। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কোনো মাদক ব্যবসায়ী বা চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। মাদকসমূহ মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত হিসেবে উদ্ধার করা হয়।

 

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি’র এমন নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট