
সম্পাদকীয় | শুভেচ্ছা বার্তা
মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, সম্মানিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন স্বাধীন সূর্যোদয় অনলাইন নিউজ পোর্টাল-এর সম্মানিত সম্পাদক মো আল আমিন চৌধুরী।
আজ এক শুভেচ্ছা বার্তায় সম্পাদক বলেন—”ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহান বার্তা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার এই উৎসব আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, ‘স্বাধীন সূর্যোদয়’ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করে আসছে। উৎসবের এই আনন্দময় দিনে আমরা সমাজের সকল স্তরের মানুষের মাঝে হিংসা-বিদ্বেষ ভুলে সম্প্রীতি ও মানবতার বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানাই। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে আমরা যেন একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে অবদান রাখতে পারি।
স্বাধীন সূর্যোদয়-পরিবারের সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাইকে পরিচ্ছন্ন পরিবেশে ও নিরাপদে ঈদুল আজহা উদযাপনের অনুরোধ জানান।