1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঐক্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬

এম এ নোমান চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। ২৮ মে ২০২৬ ইং বৃহস্পতিবার বিশিষ্ট শিল্পপতি, কুমিল্লা-১১ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জননেতা কামরুল হুদা’র নিজ বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এই ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ঘিরে বিকাল থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানস্থল বিশাল মিলনমেলায় পরিণত হয়।

এসময় নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্যের এক অনন্য আবহ তৈরি হয় পুরো অনুষ্ঠানজুড়ে।

অনুষ্ঠানে জননেতা কামরুল হুদা বলেন, “দেশ ও মানুষের কল্যাণে রাজনীতিকে মানবিক ও জনমুখী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং উন্নয়নের সুফল তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জনগণের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পূণর্মিলনী সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট