1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ব্রাহ্মণবাড়িয়া,নাসিরনগর ফুলপুর একতা যুব সংঘের উদ্যেগে কোরবানির গোশত ও ঈদ সামগ্রী বিতরণ।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬

মোঃ সারোয়ার হোসেন জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফুলপুর একতা যুব সংঘের উদ্যোগে প্রায় অর্ধশত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কোরবানির গোশত ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একতা যুব সংঘের চত্বরে আয়োজিত এই ব্যতিক্রমী মানবিক অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে উপহার তুলে দেওয়া হয়। এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম নাসির রহমান, মাহমুদ রেজা, আব্দুল মমিন রুবেল, কাজী আজমান, মিজানুর রহমান চৌধুরী উজ্জ্বল ও সাবেক সভাপতি মোশারফ হোসেন টিটু মেম্বার।

এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রভাষক হারুন আল রাশিদ, সভাপতি জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শাফিউল আলম, মাংস বিতরণের আহবায়ক রাকিব আহমেদ রফিজ, সদস্য সচিব মোঃ মারভেজ মিয়া এবং সদস্য রুহুল আমিন, রোমান মিয়া, রাকিব মিয়া, রায়হান মিয়া, আব্দুল জলিল, জুলহাস ও আব্দুল আজিজসহ অন্যান্য সদস্যবৃন্দ।

একতা যুব সংঘের সভাপতি জুবায়ের আহমেদ জানান, “প্রবাসীদের অর্থায়ন এবং এলাকার যুবকদের সমন্বয়ে পরিচালিত এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক। দীর্ঘদিন ধরে আমরা দরিদ্র, হতদরিদ্র ও অসুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি।

তিনি আরও বলেন,অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট