1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দোহালিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা শিব্বির আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাংকান্দা গ্রামের বাসিন্দা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা শিব্বির আহমদের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১ জুন ২০২৬ সোমবার রাত ৮টায় দোহালিয়া ইউনিয়নের মজুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা শামছুদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন দোহালিয়া ইউনিয়নের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল মালিক, এমরাজ তালুকদার, তাজ উদ্দিন, সাবেক মেম্বার নুর উদ্দিন, আনোয়ার মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “দোহালিয়া ইউনিয়নের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনকল্যাণে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন। আমরা বিশ্বাস করি, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বক্তারা আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাওলানা শিব্বির আহমদকে চেয়ারম্যান পদে দেখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তাঁর জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

এ সময় বক্তব্যে মাওলানা শিব্বির আহমদ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে দোহালিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করব, ইনশাআল্লাহ।

মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী মাওলানা শিব্বির আহমদের সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট