1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম আলীর ইন্তেকাল, সাংবাদিক সাগর তালুকদারের শোক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

এস ডব্লিউ সাগর তালুকদার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ১৫ সন্তানের জনক ছিলেন। তাঁর ৮ ছেলে ও ৭ মেয়ের মধ্যে ৪ ছেলে ও ২ মেয়ে বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। পিতার মৃত্যুসংবাদ পেয়ে তারা জরুরি ভিত্তিতে দেশে রওনা হয়েছেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) আছরের নামাজের পর তাঁর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ইব্রাহিম আলীর মৃত্যুতে পান্ডারগাঁও ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে, সাংবাদিক এস ডব্লিউ সাগর তালুকদার তাঁর মামা ইব্রাহিম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, আমার প্রিয় মামা ইব্রাহিম আলীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন। শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। সকলের কাছে তাঁর রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট