1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দোয়ারাবাজারে মনসুর হত্যা: সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

এস ডব্লিউ সাগর তালুকদার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে যুবক মনসুর আহমদ (৩৫) হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে নিহতের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন তার স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মনসুর আহমদের হত্যাকাণ্ড একটি পূর্বপরিকল্পিত ঘটনা। তারা বলেন, ঘটনার পর থেকে নিহতের পরিবার ন্যায়বিচারের আশায় দিন কাটাচ্ছে। মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের মা মোছাঃ সুজেরা বেগম, তালিমুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ কামরুজ্জামান, মোঃ খাইরুজ্জামান, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আফাজ উদ্দিন, মোহাম্মদ মোশাহিদ আহমদ, জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ লায়েক আহমদসহ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, আমরা কোনো নিরপরাধ ব্যক্তির শাস্তি চাই না। তবে প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, মনসুর আহমদ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত হলে নিহতের পরিবার ন্যায়বিচার পাবে এবং সমাজে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, গত ২ জুলাই নিহতের বড় ভাই কামাল মিয়া বাদী হয়ে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট