1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সুনামগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পান্ডারগাঁও, সংবর্ধিত এফপিআই রেদওয়ানুর রহমান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

এস ডব্লিউ সাগর তালুকদার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

‘তারুণ্যের আশা—আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি,
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. দেবাশীষ শর্মা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মিনহাজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীই উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে একটি পরিকল্পিত, সমৃদ্ধ ও সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা এবং পরিকল্পিত পরিবার গঠনের বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের হাত থেকে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (FWC) হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ-এর পক্ষে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ।

এদিকে, গত ১৩ জুলাই পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে ওই সম্মাননার ক্রেস্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলায় টানা ৫ম বার এবং জেলা পর্যায়ে ২য় বার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) নির্বাচিত হওয়ায় মো. রেদওয়ানুর রহমান-কে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। এতে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পান্ডারগাঁও ইউনিয়নের এ অর্জন ভবিষ্যতেও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট