1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা-২০২৬’ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬

এস ডব্লিউ সাগর তালুকদার, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :


“শুনিলে বজ্রধ্বনি, ঘরে যাবো তখনই” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘স্কুল সেফটি মেলা

শনিবার (২০ জুন ২০২৬) সকাল ৯টায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘লাইট’ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)। অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

মেলায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মেলার উদ্দেশ্য তুলে ধরেন ইরার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরার প্রজেক্ট কো-অর্ডিনেটর শেখ কামরুল হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে বজ্রপাত থেকে নিরাপদ থাকার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বজ্রপাতের সময় ঘর থেকে বের হওয়া উচিত নয়। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে প্লাস্টিকের জুতা বা স্যান্ডেল ব্যবহার করতে হবে। এছাড়া বজ্রপাতের সময় পুকুর, নদী কিংবা জলাশয়ে যাওয়া, মাছ ধরা বা নৌকা চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন তারা।

মেলায় শিক্ষার্থীরা স্কুল ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্রিগেড গঠন, দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক দেয়ালচিত্র অঙ্কন, মেট ক্লাব প্রতিষ্ঠা, দুর্যোগ মহড়া পরিচালনা এবং স্কুল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এসএমসি সভার ভূমিকা বিষয়ে তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সফল উদ্যোগ উপস্থাপন করে। এছাড়া শিক্ষক, যুব স্বেচ্ছাসেবক, সিএসএফ সদস্য এবং প্রকল্প বহির্ভূত বিদ্যালয়ের প্রতিনিধিরাও তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশনের মাধ্যমে দুর্যোগ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)-এর সহায়তায় একটি দুর্যোগবিষয়ক সিমুলেশন মহড়া অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।

বক্তারা আরও বলেন, হাওরাঞ্চলের কৃষক ও জেলেদের নিরাপত্তার জন্য প্রতিটি হাওরে পর্যাপ্ত সংখ্যক নিরাপদ ছাউনি বা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা জরুরি। এসব আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হলে বজ্রপাত ও আকস্মিক দুর্যোগের সময় মানুষ নিরাপদ আশ্রয় নিতে পারবে এবং প্রাণহানি অনেকাংশে কমে আসবে।

দিনব্যাপী আয়োজিত এ মেলায় বজ্রপাত ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক সচেতনতামূলক প্রদর্শনী, তথ্যকেন্দ্র এবং ৫টি স্টলের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক বিষয় উপস্থাপন করা হয়। অতিথিবৃন্দ স্টলসমূহ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

আলোচনা সভায় অতিথি ও সাধারণ দর্শনার্থীরা দুর্যোগ সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। বক্তারা বলেন, বজ্রপাতসহ বহুমুখী দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিতে স্কুলভিত্তিক এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট